আজ ০৩-০২-২০২৬ইং তারিখ রোজ মঙ্গলবার জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে দিনব্যাপী ইউনিয়ন পরিষদ হলরুমে, উৎপাদক দলের মেনকেয়ার দম্পতি ও শ্বাশুড়ীদের নিয়ে মেনকেয়ার ফলো-আপ সেশন অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)–এর অর্থায়নে “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN)” প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
উক্ত সভায় ১১টি উৎপাদক দল থেকে ১০ জোড়া মেনকেয়ার দম্পতি, ৫ জন শ্বাশুড়ী ও একজোড়া মেনকেয়ার এ্যাম্বাসিডর উপস্থিত ছিলেন।
উৎপাদক দল গুলোতে ২০১৯-২০২০ সালে মেনকেয়ারের ১৪ টি সেশন অনুষ্ঠিত হয়েছিলো।সেখান থেকেই মূল ৫ টি বার্তা -গৃহস্হালির কাজে এবং শিশুদের লালন-পালনে পুরুষের অংশগ্রহণকে উৎসাহিত করা,
পারিবারিক সিদ্ধান্ত গ্রহনে নারীদের অংশগ্রহন, অর্থনৈতিক কাজে নারীদের অন্তর্ভুক্তকরন,
পরিবারে সকল সদস্য মিলে পুষ্টিকর খাবার ভাগাভাগি করে খাওয়া(গর্ভবতী মা এবং কিশোরী বিবেচনা করা).
পারিবারিক সহিংসতা কমিয়ে আনা/প্রতিরোধ করা(বাল্যবিয়ে,শিশু নির্যাতন,স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ).
তার পরিপ্রেক্ষিতে প্রতি মাসে উৎপাদক দল গুলোতে মেনকেয়ার ফলোআপ সেশন করেন মেনকেয়ার এ্যাম্বাসিডরগন। আজকে তারই ধারাবাহিক ভাবে মেনকেয়ার ফলোআপ সেশন পরিচালনা করেন মেনকেয়ার এ্যাম্বাসিডর দম্পতি তাছলিমা বেগম ও সোহেল মোল্লা।
মেনকেয়ার ফলোআপ সেশনের সার্বিক বিষয়ে আলোচনা ও মেনকেয়ার এর ৫ টি মূলবার্তা গুলো নিজেরা ধারাবাহিক চর্চা করার পাশাপাশি পরিবারে ও সমাজে সকলকে চর্চা করার জন্য উৎসাহিত করার আহবান করেছেন Gender DRR&CC Officer মোছা: ছাদেকা বেগম।
সেশনে আরো উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকর্তা মো: আতাহার আলী। তিনি বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পের সাথে আমি দীর্ঘদিন যাবৎ তাদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি।তাদের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি এই মেনকেয়ার এর ৫ টি মূলবার্তা মনে ধারন করে পরিবারে ও সমাজে চর্চা করলে একটা সুন্দর পরিবার ও সমাজ উপহার পাবো।তাই এই মেনকেয়ার এর মূলবার্তা গুলো আমি নিজেও চর্চা করবো পরিবার ও সমাজে এবং আপনাদেরও চর্চা করার আহবান করছি।
উপস্থিত ব্যক্তিরা বলেন মেনকেয়ার এর মূলবার্তা গুলো পরিবারে চর্চা করে ও সমাজে অন্যান্যদের চর্চা করতে উৎসাহিত করে।এই বিসয়গুলো চর্চা করে পরিবার ও সমাজে সুখ-শান্তি,আয় বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি সহিংসতার মাত্রা কমে গেছে।তারই ধারাবাহিকতায় মেনকেয়ার এর ১৪ টি সেশন ও পাঁচটি মূলবার্তা দিনব্যাপী পূর্নালোচনা করা হয়।
মেনকেয়ার দম্পতি সামছ উদ্দিন ও ফাতেমা বেগম বলেন, আমরা পাঁচ টি মূলবার্তা চর্চা করার কারনে আমাদের পরিবর্তন গুলো দেখে আমাদের ছেলে ও ছেলের বউ চর্চা করে ও আশে পাশের ২০ টি পরিবারকে নিয়মিত চর্চা করতে উৎসাহিত করি।তারা এই চর্চা করে একজনের পরিবারে আগে মারধর করতো বেশি,এখন মারধর ও ঝগড়া বন্ধ হয়ে গেছে।
এছাড়াও শাহবাজপুর ও মেষ্টা ইউনিয়নে এই মেনকেয়ার ফলোআপ সেশন অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সঞ্চালনার পাশাপাশি সংস্থার নাম,প্রকল্পের নাম,ডোনার,শিশু ও নারী সুরক্ষা আচার-আচরন বিধিমালা এবং দূর্নিতি নিয়ে আলোচনা করেন কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা।
সেশন পরিচালনায় আরো সহযোগিতা করেন কমিউনিটি ফেসিলিটেটর তৃপ্তি খাতুন ও নীলা আক্তার।





সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন