বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামির ধানের শীষে প্রচারণা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমেছেন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু রাজনীতির ভোল পাল্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিপন্থী প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন।
জানা যায়, ২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন বাংলা নিউজ-২৪-এর জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে 'ধানের শীষের' (বিএনপি সমর্থিত) প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চাইতে দেখা গেছে।উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নাশকতা মামলার আসামী ও আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান যাদের মধ্যে একজন সাংবাদিক হত্যা মামলার আসামি তাদের চাঞ্চল্যকর এই ঘটনায় স্থানীয় সচেতন মহলে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া এবং ব্যাপক সমালোচনা।
বিশেষ করে সাংবাদিক হত্যার মতো গুরুতর অপরাধের আসামির এমন রাজনৈতিক আইনের শাসন ও রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি নেতিবাচক বার্তা দিচ্ছে বলে অনেকেই মনে করছেন।​নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা এই ঘটনায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। সাংবাদিক নাদিমের স্ত্রীর দাবি, বিচারের হাত থেকে বাঁচতে এবং রাজনৈতিক আশ্রয় পেতেই এই অভিযুক্ত ব্যক্তি এখন খোলস পাল্টাচ্ছেন। যা আমাদের ন্যায় বিচারের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।
​উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে এই পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায় থেকে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন তার এই অবস্থান প্রমাণ করে তিনি কখনোই দলের আদর্শে বিশ্বাসী ছিলেন না।সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়া বলেন বিএনপি যদি কঠিন থেকে কঠিন সংগ্রাম করে স্বৈরাচারী সরকার আওয়ামী লীগকে হটাতে পারে এই বিএনপি জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে জনগণের ভোট সংগ্রহ করে সরকার গঠন করতে পারবে বলে আমি আশাবাদী। এখানে বাবুর মত খুনি, দস্যু ব্যক্তির দরকার নেই। বরঞ্চ লাভের থেকে লস বেশি হবে বলে আমি মনে করি।
​সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা জানান, একজন খুনি, ভূমিদস্য, চাঁদাবাজের সঙ্গে বিএনপির বা নির্বাচন সংশ্লিষ্ট কোন কাজে সম্পৃক্ততা নেই। সে ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্যই এ ধরনের কাজ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)