দেওয়ানগঞ্জে নতুন ইউএনও শাহ জহুরুল ইসলামের যোগদান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

রাশেদুল ইসলাম রনি ||
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শাহ জহুরুল ইসলাম। বুধবার (১ এপ্রিল) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রথম অফিস করেন। এর আগে মঙ্গলবার বিকেলে বিদায়ী ইউএনও মোঃ মুরাদ হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
নবনিযুক্ত ইউএনও উপজেলা কার্যালয়ে পৌঁছালে দেওয়ানগঞ্জ অফিসার্স ক্লাবের সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
যোগদানের প্রথম দিনেই ইউএনও শাহ জহুরুল ইসলাম দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি নদী ভাঙন রোধ, শিক্ষা উন্নয়ন, ভূমি সেবা সহজীকরণসহ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, শাহ জহুরুল ইসলাম এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)