শেরপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে শেরপুর জেলা পরিষদ। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তাঁকে এই সংবর্ধনা জানানো হয়।
২৭ এপ্রিল বিকালে জেলা প্রশাসকের অফিসকক্ষে জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান এবং সহকারী প্রকৌশলী নাজমুল হাসান।
অনুষ্ঠানে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। নবনিযুক্ত জেলা প্রশাসক তাঁকে বরণ করে নেওয়ায় জেলা পরিষদের সকল সদস্য ও কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন