শেরপুর পৌর সভার আয়োজনে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পুষ্টি প্যাকেট বিতরণ করা হয়েছে।
শহরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিতরণকালে তিনি শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে উৎসাহিত করেন। সেই সঙ্গে সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার জন্য শিশুদের পুষ্টিকর খাদ্য গ্রহণের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ ফারজানা হক ববি। এছাড়াও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগণ অনুষ্ঠানে অংশ নেন।
পৌরসভার এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে শিশুদের পুষ্টির মান উন্নয়ন এবং প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন