শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি 
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই লক্ষ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে শেরপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সহজলভ্য ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও ব্যক্তিকে এগিয়ে আসতে হবে।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে পুষ্টির গুরুত্ব ও করণীয় বিষয়ে আলাদা দুটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বক্তারা সুস্থ জাতি গঠনে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের ওপর বিশেষ জোর দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)