রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন টয়লেটে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নের সমাধান করার দায়ে জিসান রহমান নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত ছাত্র বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন ওই শিক্ষার্থী টয়লেটে গিয়ে মোবাইল ফোনের সহায়তায় প্রশ্নপত্রের সমাধান দেখছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সেখানে তার কাছে মোবাইল ফোন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে তল্লাশি করে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন জানান, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের দায়ে ওই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন