বকশীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ এবং সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।উল্লেখ্য সাধারণ মানুষকে আইনি সহায়তা সম্পর্কে সচেতন করতে প্রতি বছর ২৮ এপ্রিল সারা দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)