জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৪০ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৪৪৬ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ১৯৪ জন। কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব সূত্রে জানা গেছে, মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে। হাজীপুর উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ১১৬ জন, এর মধ্যে নিয়মিত ৭৬ জন ও অনিয়মিত ৪০ জন। কামাল খান হাট উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ৫১ জন; এর মধ্যে নিয়মিত ৩২ জন ও অনিয়মিত ১৯ জন। নারিকেলী উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ৮৭ জন। এর মধ্যে নিয়মিত ৬৩ জন ও অনিয়মিত ২৪ জন। পাবই সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ৮৬ জন, এর মধ্যে নিয়মিত ৪৬ জন ও অনিয়মিত ৪০ জন। রহিমা কাজেম উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী ৯৭ জন, এর মধ্যে নিয়মিত ৮৩ জন ও অনিয়মিত ১৪ জন। কুটামনি উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ১০৩ জন, এর মধ্যে নিয়মিত ৭০ জন ও অনিয়মিত ৩৩ জন। বিকেএসবি উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ১০০ জন, এর মধ্যে নিয়মিত ৭৬ জন ও অনিয়মিত ২৪ জন।
কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমনুর করিম। এছাড়া হল সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সাইফুল আলম।
কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রুহুল আমিন মিলন জানান, এবছর এসএসসি পরীক্ষা সুষ্ঠু—শান্তিপূর্ণ পরিবেশে এবং কেন্দ্রটি নকল মুক্ত রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে এই পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধাবীরা বের হয়ে আসতে পারে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন