শেরপুরের শ্রীবরদী উপজেলা সীমান্তে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ এপ্রিল) ভোরে ও দুপুরে উপজেলার বালিজুরি এবং হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকালে ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ময়মনসিংহের আওতাধীন তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি চৌকস আভিযানিক দল বালিজুরি এলাকায় টহল দিচ্ছিল। এসময় খরস্রোতা সোমেশ্বরী নদীর পাড় দিয়ে অবৈধভাবে গরু নিয়ে আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে হানা দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গরুগুলো রেখে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়। এদিকে পৃথক অন্য একটি অভিযানে দুপুরে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের হারিয়াকোনা গ্রাম থেকে আরও ৩টি ভারতীয় গরু উদ্ধার করে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে। কর্ণঝোড়া ও তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জগণ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালান রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। জব্দকৃত গরুগুলো আইনি প্রক্রিয়া (সিজার লিস্ট) শেষে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সীমান্তবর্তী এলাকায় বিজিবির এমন কঠোর অবস্থানের ফলে চোরাকারবারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চোরাচালান বন্ধে বিজিবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৯টি ভারতীয় গরু জব্দ
পোস্ট করেছেন : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
বুধবার, এপ্রিল ২২, ২০২৬
0
share
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনি হয়ত পছন্দ করবেন
আরও দেখানঅপরাধ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন