দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, যুবকের কারাদণ্ড

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে মো. সাব্বির (২৬) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলার কাঠারবিল ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত সাব্বির হাতীভাঙ্গা ইউনিয়নের উত্তর কাঠারবিল এলাকার বাসিন্দা এবং বাদশা আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাব্বির অবৈধভাবে ১২০ লিটার ডিজেল মজুতের উদ্দেশ্যে বহন করছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তেল মজুত ও অনিয়মের দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে ওই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)