মোঃ আতাউর রহমান সানি \ ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কুটামনি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশীদ আলাম। তিনি পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দুয়া ইউনিয়নের সোনাকাতা গ্রামের কৃতি সন্তান মোঃ রুহুল আমিন মিলন।
বিদায়ী ছাত্র—ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষকমণ্ডলী ও অতিথিবৃন্দ অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। পরে বার্ষিক মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি এবং সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কুটামনি উচ্চ বিদ্যালয় ও ১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কুটামনি উচ্চ বিদ্যালয় থেকে এবছর ১০২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন