মোঃ আতাউর রহমান সানি \ আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কুটামনি উচ্চ বিদ্যালয়ের বর্ষীয়ান ও সিনিয়র শিক্ষক মোছাঃ হাবিবা আক্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মময় জীবন শেষে তাঁর এই বিদায়লগ্নে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সকাল ১০টায় আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সকাল সাড়ে ১০টায় বিদায় সংবর্ধনার মূল পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুটামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশীদ আলাম।
এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দুয়া ইউনিয়নের সোনাকাতা গ্রামের কৃতি সন্তান মোঃ রুহুল আমিন মিলন। এছাড়াও কুটামনি উচ্চ বিদ্যালয় ও ১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক—শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা জানান এবং তাঁর অবসর জীবনের সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার পরিবারের পক্ষ থেকে বিদায়ী সিনিয়র শিক্ষক মোছাঃ হাবিবা আক্তারের হাতে বিশেষ উপহার তুলে দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেল ও প্রধান অতিথি মোঃ রুহুল আমিন মিলন। এ সময় তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন