জামালপুরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে আউশধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন সদর আসনের সংসদ সদস্য এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন| অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, সহাকারী কমিশনার ভূমি তানভীর হায়দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, জেলা কৃষকদলের আহবায়ক আব্দুস সাত্তার ও সদস্য সচিব গাওছুল আজম শাহীন| সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়| দেশীয় প্রযুক্তিতে ˆতরি এয়ার ফ্লো মেশিনে পেয়াজ ও রসুন দীর্ঘদিন সংরক্ষণ করা যায়|
জামালপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ
রবিবার, এপ্রিল ১২, ২০২৬
0

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন