শেরপুরে পুলিশ টিআরসি নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর জেলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ফোর্সকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন এবং সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় নিয়োজিত সকল সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে করে যোগ্য ও দক্ষ প্রার্থীরাই নির্বাচিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, মেডিকেল অফিসার ডা. শিবলী সামিউল তুষারসহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)