সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশ,মনোনয়ন পেলেন শেরপুরের প্রিয়াঙ্কা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
সংরক্ষিত নারী আসনে মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।ঘোষিত তালিকায় স্থান পাওয়া নেত্রীদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।শেরপুরের প্রিয়াঙ্কা আলোচনায় শেরপুর জেলার কৃতী নেত্রী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার অন্তর্ভুক্তি স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি এর আগে বিএনপির মনোনয়নে দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।বিশেষ করে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভের খুব কাছাকাছি পৌঁছালেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবের কারণে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা অভিযোগ করে আসছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীর কারণে জামায়াতে ইসলামী প্রার্থী জয় লাভ করে যদিও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ করে তিনি একটি পুনরায় নির্বাচন চেয়ে মামলা দায়ের করেছেন আর প্রিয়াঙ্কা দ্বিতীয় স্থান অর্জন করে পরাজয় বরণ করতে হয়। বিএনপি'র বিদ্রোহী প্রার্থী বিএনপি থেকে  বহিষ্কৃত শফিকুল ইসলাম মাসুদ তৃতীয় স্থান অর্জন করেন। দলীয় সূত্রে জানা গেছে, তার বিজয়কে ভিন্ন পথে ছিনিয়ে নেওয়া ও দীর্ঘদিন মাঠে সক্রিয় থেকে দলকে সংগঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই এবার তাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।বিএনপির এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন পাওয়ায়  রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)