স্যানিটারী ইন্সপেক্টরশীপ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (এসআইডাব্লিউএবি) - এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আহসান হাবিব জিলানী জুয়েল।
গত ৪ এপ্রিল, শনিবার সকালে ঢাকার মহাখালী আইএইচটি অডিটোরিয়ামে সংগঠনটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যেখানে আহসান হাবিব জিলানী জুয়েলকে আহ্বায়ক ঘোষণা করা হয়।
মজিবুর রহমান উজ্জ্বল স্বাক্ষরিত এক চিঠিতে নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জালাল উদ্দিন (খুলনা)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সৈয়দ এনামুল হক (সাইফুল) ও মানিকুজ্জামান মানিক।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ মনির হোসেন, আঃ হালিম (ঢাকা), মোঃ নিজাম উদ্দিন (চট্টগ্রাম), মোঃ মাহমুদ রেজা (রাজশাহী), মোঃ সাইফুল ইসলাম (নরসিংদী) এবং মোঃ সাইফুল ইসলাম (সিলেট)।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মজিবুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এমট্যাব)-এর উপদেষ্টা মো. নাসির উদ্দিন রতন।
সভায় আরও বক্তব্য রাখেন— আহসান হাবিব জিলানী জুয়েল, সৈয়দ এনামুল হক সাইফুল, মানিকুজ্জামান মানিক, মোঃ জালাল উদ্দিন, আব্দুল করিম মিয়া, আঃ হালিম, নিজাম উদ্দিন, মাহমুদ রেজা, সাইফুল ইসলাম (সিলেট), তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবনির্বাচিত আহ্বায়ক আহসান হাবিব জিলানী জুয়েল তাঁর বক্তব্যে সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন