বর্ণাঢ্য আয়োজনে শেরপুরে বাংলা নববর্ষ উদ্‌যাপন, বৈশাখী শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
“এসো হে বৈশাখ, এসো এসো”—এই চিরচেনা আহ্বানে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে শেরপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও লোকজ
মেলা। জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে আয়োজিত এ উৎসবমুখর আয়োজন শহরজুড়ে সৃষ্টি করে
এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ।সোমবার সকালে কালেক্টরেট চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ডিসি উদ্যানে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, ঢেঁকি, নান্দনিক পোশাক, হাতপাখা, একতারা ও রঙিন ব্যানার-ফেস্টুনের মনোমুগ্ধকর উপস্থাপনা উৎসবকে করে তোলে আরও বর্ণিল ও আকর্ষণীয়।এতে অংশগ্রহণ করে শেরপুর পৌরসভা, শেরপুর সদর উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈশাখী আনন্দ পায় এক অনন্য মাত্রা আর এবারের মঙ্গল শোভাযাত্রা স্লোগান ছিল নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, শুভযাত্রা শেষে ডিসি উদ্যানে ফিতা কেটে তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মিস আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, শেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আওয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতিসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।উদ্বোধন শেষে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আগত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সুসংগঠিত এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক শেরপুরবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। জেলা পরিষদের প্রশাসকও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)