জামালপুরের বকশীগঞ্জে খরিপ-১/২০২৫-২৬ অর্থ বছরে মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার ১,২৫০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, জামালপুর জেলা প্রশিক্ষণ অফিসার পিকন কুমার সাহা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) এ এল এম রেজুয়ান,উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার ফারজানা রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন