বকশীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ৩

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৬ এপ্রিল) রাতে বকশীগঞ্জ-কামালপুর মহাসড়কের তিনানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মো. নাজমুল হাসান (২৯) শেরপুর জেলার পৌরসভার গৌরীপুর গাইয়ালবাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে, শেরপুর শহরের কান্দাপাড়া এলাকার মো. মানিক মিয়া (৩২) ও নওহাটা এলাকার মো. আলমগীর হোসেন (২৮)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তিনানীপাড়া এলাকায় মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বকশীগঞ্জ থানার অ‌ফিসার ইনচার্জ মকবুল হো‌সেন জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের এই চালানের নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হ‌চ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)