জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল তোষা-৫২৪ জাতের পাট বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে এসব পাট বীজ বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপ-সহকারী পাট কর্মকর্তা এ কে এম কামরুজ্জামানসহ প্রান্তিক কৃষক।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বীজ ও সার বিতরণ সরকারের কৃষি উন্নয়নের একটি যুগান্তকারী উদ্যোগ।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন