“গড়বো ক্রীড়ায় সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে ৬ এপ্রিল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জিন্নত আলী, সদস্য মোঃ জুলহাস উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মোঃ শওকত হোসেন, রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, ফুটবল কোচ শেখ হিমন ও আবু রাসেল রাজনসহ অন্যান্য ক্রীড়াবিদ ও সংগঠকবৃন্দ।
এদিকে বিকালে শহীদ দারোগা আলী পার্কে অনুষ্ঠিত হয় এক প্রীতি ভলিবল ম্যাচ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ। খেলায় সদর একাদশ ভলিবল দল ২-১ গেমে নকলা একাদশ ভলিবল দলকে পরাজিত করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জিন্নত আলী, সদস্য মোঃ জুলহাস উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মোঃ শওকত হোসেন, রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, ফুটবল কোচ শেখ হিমন ও আবু রাসেল রাজন, মোঃ হারুন অর রশিদ, ক্রীড়াবিদ মোঃ আব্দুল মান্নান, মোঃ মনিরুজ্জামানসহ অনেকে।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর যৌথভাবে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন