জামালপুরের বকশীগঞ্জে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাম্প থেকে একাধিকবার মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার অভিযোগে তিনজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
জানা যায়, সরকার নির্ধারিত নিয়ম অমান্য করে একই ব্যক্তি একাধিকবার তেল সংগ্রহ করছিলেন। বিষয়টি নজরে এলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসিবুর রহমান (২৮), আসাদুজ্জামান (২৫) ও সুমন (২৫)-কে আটক করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা মজুদদারি সহ্য করা হবে না। বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন