বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ: যুবককে জরিমানা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহের দায়ে শাকিল (২২) নামে এক যুবককে জরিমানা করা হয়েছে। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোরা গ্রামের জাহান আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বকশীগঞ্জ উপজেলার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, ট্যাগ অফিসার উপজেলা পাট উন্নয়ন কমকর্তা কামরুজ্জামান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান অবৈধভাবে জ্বালানি সংগ্রহ ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)