‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আইন সহায়তা মেলা, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালে জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট হরিদাস সাহাকে ‘সেরা প্যানেল আইনজীবী (সিভিল)’ মনোনীত করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল কবির, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান ভুঁইয়া তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
আদালত কক্ষের আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড অফিসের সাফল্যের চিত্র তুলে ধরে জানানো হয়, গত এক বছরে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ১১৯টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে পক্ষগণকে ২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৯০০ টাকা এবং প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি বা জমি উদ্ধার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন