শেরপুর জেলার উপজেলা শ্রীবরদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ (মনু মিয়া)-এর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ।
২০১১ সালের ১৪ এপ্রিল, পহেলা বৈশাখের দিনে তিনি ইন্তেকাল করেন। শ্রীবরদীর সাংবাদিকতা অঙ্গনে তিনি ছিলেন এক অগ্রদূত। অধুনালুপ্ত শ্রীবরদীর একমাত্র পত্রিকা ‘বনশ্রী’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে তিনি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একজন সংগঠক। ১৯৭১ সালে শ্রীবরদী থানা সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি প্রতিষ্ঠা করেন দহেড়পাড় বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়। এছাড়াও গড়ে তোলেন শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা মরণোত্তর কল্যাণ ট্রাস্ট, শ্রীবরদী গণপাঠাগার ও মুক্তিযোদ্ধা গণ পাঠাগার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার শোকাহত পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ সড়কস্থ নিজ বাসভবনে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গুণী এই মানুষটির অবদান শ্রীবরদীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন