আর নয় শব্দদূষণ চাই সুস্থ জীবন এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর শেরপুরের যৌথ আয়োজনে আজ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একটি র্যালি এবং সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শব্দদূষণের ক্ষতিকর দিক এবং তা থেকে উত্তরণের উপায়সমূহ নিয়ে আলোকপাত করেন। তিনি আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সবাইকে সহনশীল ও মানবিক হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাকিল আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ জাহিদ হাসান প্রিন্স শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা এবং জামায়াতে ইসলামীর জেলা শুরা সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর শ্যামল চন্দ্র ধর এবং জেলা পরিষদ প্রশাসকের প্রতিনিধি নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শব্দদূষণ রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন