শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালন: জেলা প্রশাসনের বৈষম্যের প্রতিবাদ ও শ্রমিকদের মহামিলন

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
১ লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শেরপুরে ২৬টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদ’ ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। মে দিবস উপলক্ষে সকাল সাড়ে সাতটায় নিউমার্কেট চত্বরে অনুষ্ঠান মঞ্চে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, সকাল ৮ টায় কোরআন থেকে তেলাওয়াত, সকাল সাড়ে নয়টায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মাধ্যমে হাজারো শ্রমিকের অংশগ্রহণে শহরটি এক আনন্দঘন ও মিলনমেলায় পরিণত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত বিশাল র‍্যালিটি শেরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন ঐক্য পরিষদের সভাপতি মো. দিদারুজ্জামান সিদ্দিকী। র‍্যালি পরবর্তী নিউমার্কেট চত্বরের সমাবেশ মঞ্চে সভাপতিত্ব করেন মো. দিদারুজ্জামান সিদ্দিকী এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপন। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফয়সাল খান তোতা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, সাইদুল ইসলাম সায়েম, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সোহাগ রানা, ট্রাক, মিনিট্রাক,ড্রামট্রাক, ট্যাঙ্গলড়ি,কভারভ্যান চালক শ্রমিক ইউনিয়নের আহবায়ক সাব্বির আহমেদ, বিশিষ্ট শ্রমিক নেতা রমজান আলী, সহ ২৬টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সমাবেশে উপস্থিত বক্তারা মহান মে দিবসের সরকারি আয়োজনে জেলা প্রশাসনের বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদসহ জেলার বৃহত্তর ও প্রতিনিধিত্বশীল শ্রমিক সংগঠনগুলোকে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সরকারি অনুষ্ঠানে কোনো দাওয়াত দেওয়া হয়নি। এর পরিবর্তে জামায়াত-ই-ইসলামী সমর্থিত ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন’সহ হাতেগোনা দুই একটি সংগঠনকে নিয়ে দায়সারাভাবে আলোচনা সভা ও সংক্ষিপ্ত র‍্যালির আয়োজন করা হয়েছে, যা স্থানীয় শ্রমিক সমাজকে হতাশ করেছে।
পাশাপাশি সমাবেশে বক্তারা ঐক্য পরিষদের সভাপতি মো. দিদারুজ্জামান সিদ্দিকীকে শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
শ্রমিক সমাবেশের পাশাপাশি মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ।
হাজার হাজার শ্রমিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের মে দিবস শেরপুরে এক অনন্য মহামিলন ও সংহতির বার্তায় পরিণত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)