জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুত করে বেশি মূল্যে বিক্রির অভিযোগে রোজিনা আক্তার (৪০) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
জানা গেছে, উপজেলার তিনানী পাড়া এলাকায় অবস্থিত পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন স্থানীয় আইয়ুব মন্ডলের স্ত্রী রোজিনা আক্তার।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা রোজিনা আক্তারের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন