শেরপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি :
অদ্য ১১ মে ২০২৬ তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের নির্দেশনায় শেরপুর জেলা কার্যালয় কর্তৃক শেরপুর জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্যতেল মসলা এবং খাদ্য সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এছাড়াও তদারকি কার্যক্রম পরিচালনাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে যথাক্রমে ৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। শেরপুর জেলা প্রশাসনের সহায়তায় এবং উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সদর উপজেলা শেরপুর ও পুলিশ লাইন্স শেরপুরের সদস্যদের অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। তদারকি কর্মকর্তা হিসেবে অদ্যকার বাজার তদারকি কার্যক্রমটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী রকিবুল হাসান। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)