আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ এই দীপ্ত প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। এই উপলক্ষে আজ রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নিয়ে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর এই মূল আয়োজনের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি যুক্ত ছিল শেরপুর জেলা পুলিশ। শেরপুর জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেড থেকে এই বিশেষ কল্যাণ সভায় অংশ নেন জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা। উক্ত সভায় শেরপুর জেলা পুলিশের পক্ষে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব নাসরিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জনাব আফসান আল আলম সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ জনাব আবদুল্লাহ আল মামুন সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ জনাব সরকার ফরহাদ আহমেদ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বিশেষ কল্যাণ সভাটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে জেলা পুলিশ লাইন্স মেসে এক প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সকল অফিসার ও ফোর্স অত্যন্ত আনন্দঘন পরিবেশে অংশ নেন।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন