শেরপুরে প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি  ।।
প্রধানমন্ত্রী ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন উপলক্ষে শেরপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুন বৃহস্পতিবার বিকেলে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ, মহরশীতে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। আগামী ১৩ জুন ২০২৬ তারিখে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষের চারা নির্বাচন, চারা রোপণের উপযুক্ত স্থান নির্ধারণ, পরিচর্যা ব্যবস্থা, চারা সরবরাহ ও অর্থায়নসহ কর্মসূচির সফল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা প্রধানমন্ত্রীর এই অগ্রাধিকারমূলক উদ্যোগকে সফল ও টেকসই করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ভূমিকা এবং করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে কর্মসূচির সফল বাস্তবায়নে সরকারি দপ্তরের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম,জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ,বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম,উপপরিচালক (কৃষি) মো. সাখাওয়াত হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ,জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ,শেরপুরের বিজ্ঞ সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান,শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা,সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল,কার্যকরী সভাপতি রফিক মজিদ।
এছাড়াও জেলা প্রশাসন, এলজিইডি, বন বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)