শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল, সেলাই মেশিন ও উপবৃত্তি বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শেরপুর জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন 'বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)' শীর্ষক কর্মসূচির আওতায় শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ বরাদ্দের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব সামগ্রী ও অর্থ তুলে দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক চৌধুরী অকুল,, পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহানুর রহমান সোহান, উপজেলা বিএনপিজগা আহ্বায়ক এডভোকেট রেজওয়ান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, "ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের মূল স্রোতধারার সঙ্গে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই সহায়তা তাদের শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)