শ্রীবরদীতে নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন রুবেল এমপি ও জেলা প্রশাসক

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২০ জুন, জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
নতুন ভবন উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মিজ্ ফরিদা ইয়াসমিন এবং শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. ফজলুল হক চৌধুরী অকুল।
এছাড়াও পৌর বিএনপির সদস্য সচিব এস.এম সোহানুর রহমান সোহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রেজুয়ান উল্লাহ, যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, নতুন এই প্রশাসনিক ভবনের মাধ্যমে উপজেলার সর্বস্তরের মানুষ আরও সহজে এবং সুন্দর পরিবেশে সরকারি সেবা পাবেন। আধুনিক এই ভবনটি শ্রীবরদীর প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবনের উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)