শেরপুরে মধ্যরাতের অভিযান: গুদাম থেকে ৩৩ টন সরকারি চাল জব্দ, হাতেনাতে আটক ১

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর শহরের একটি ব্যক্তিমালিকানাধীন গুদামে মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে পুলিশ ও প্রশাসন। খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ কেজির বস্তা বদলে, ৩০ কেজির নতুন বস্তায় ভরে চড়া দামে বাজারজাত করার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের চাপাতলী এলাকার ‘জেরিন রাইস প্রসেসিং মিলে’ এই যৌথ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান এবং সদর থানা-পুলিশের একটি বিশেষ দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র কম দামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল সংগ্রহ করে তা নতুন করে বাজারজাত করার পরিকল্পনা করছিল। অভিযানের সময় হাতেনাতে দেখা যায়, ৫০ কেজির সরকারি চালের বস্তাগুলো খুলে ৩০ কেজির ছোট ছোট বস্তায় ভরা হচ্ছিল। নতুন এই বস্তাগুলোর ওপর লেখা ছিল ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’। মূলত নতুন চাল হিসেবে বেশি দামে বাজারে ছাড়ার উদ্দেশ্যেই এই জালিয়াতি করা হচ্ছিল। জব্দকৃত চালের পরিমাণ ৩৩ হাজার ১০০ কেজি (৩৩ টন ১০০ কেজি)। বস্তার সংখ্যা ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তা (মোট ৭৭০ বস্তা)।আনুমানিক মূল্য: ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।আটককৃত ব্যক্তি নান মো. বোরহান উদ্দিন (৪২), পিতা- মৃত বাবুল তালুকদার, গ্রাম- কসবা ভাটিপাড়া, শেরপুর। ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরপুর সদর থানার মো. সোহেল রানা বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ এবং একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সহকারী কমিশনার (ভূমি) শেরপুর সদর মো. মাহমুদুল হাসান বলেন পুলিশের তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করি এবং গোডাউনটি সিলগালা করে দিই। সরকারি চাল সেখানে কীভাবে এলো, তার কোনো সন্তোষজনক জবাব আটক ব্যক্তি দিতে পারেননি। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
সরকারি চাল নিয়ে এমন জালিয়াতির পেছনে আর কোনো বড় চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)