শেরপুরে ডিবি পুলিশের বড় সাফল্য: ৩১৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি বস্তায় ভর্তি মোট ৩১৫ বোতল আমদানিকৃত ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বুধবার (১৭ জুন) ভোরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া (মধুটিলা) এলাকার একটি পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।মোঃ সুলতান মাহমুদ (৩৮), পিতা- মৃত ছফর আলী, সাং- গুমরা, থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর। মোঃ ফারুক (২৫), পিতা- মোঃ হুমায়ুন মিয়া, সাং- মোবারকপুর (আখেরমামুদ বাজার), থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম-এর দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মোঃ রেজাউল ইসলাম খান-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৫:২৫ ঘটিকায় নালিতাবাড়ী থানাধীন পূর্ব সমশ্চুড়া এলাকার জনৈক আলী আকবরের বসত বাড়ির সামনের রাস্তায় ওত পেতে থাকে পুলিশ। পরে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে ১০টি বস্তায় লুকানো ৩১৫ বোতল অবৈধ ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
জেলা ডিবি পুলিশ জানায়, মাদকের এমন বড় চালান আটকের পর ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)