শেরপুরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় এই সহায়তাসামগ্রী প্রদান করা হয়।
১৯ জুন (বৃহস্পতিবার) দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন দূরদর্শী কার্যক্রম হাতে নিয়েছে। তাদের শিক্ষা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকের এই সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও বেগবান করতে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: একেএম জাহিরুল ইসলাম, পুলিশ সুপার। মুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রশাসক। শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপকারভোগী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার মোট ২৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে সর্বমোট ১ লক্ষ ৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল এবং নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দেওয়া হয়। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:উপকারভোগী ও শ্রেণীশিক্ষার্থীর সংখ্যাজনপ্রতি টাকার পরিমাণ মোট বরাদ্দ ১ম থেকে ৫ম শ্রেণি ১১ জন ৩,০০০ টাকা করে ৩৩,০০০ টাকা। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ৭ জন ৫,০০০ টাকা করে ৩৫,০০০ টাকা। টাকাএকাদশ ও দ্বাদশ শ্রেণি ৫ জন কে ৭,০০০ টাকা করে ৩৫,০০০ টাকা। সর্বমোট শিক্ষার্থী (বৃত্তি)২৩ জন—১,০৩,০০০ টাকা। বাইসাইকেল প্রাপ্ত শিক্ষার্থী৩ জন। সেলাই মেশিন প্রাপ্ত নারী ২ জন। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর মাঝে শিক্ষার আলো ছড়াতে এবং গ্রামীণ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে দারুণ অবদান রাখবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন