শেরপুরের শ্রীবরদীতে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন শনিবার শ্রীবরদী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল।
উক্ত মতবিনিময় সভায় প্রশাসন, পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন অফিসার ইনচার্জ (শ্রীবরদী থানা): জনাব মোহাম্মদ নুরুল আলম,আহ্বায়ক (উপজেলা বিএনপি): জনাব আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব (উপজেলা বিএনপি): জনাব আব্দুল্লাহ আল মামুন দুলাল,আহ্বায়ক (পৌর বিএনপি): জনাব মো. ফজলুল হক চৌধুরী অকুল,সদস্য সচিব (পৌর বিএনপি): জনাব এস.এম সোহানুর রহমান সোহান,যুগ্ম আহ্বায়ক (উপজেলা বিএনপি): জনাব অ্যাডভোকেট রেজুয়ান উল্লাহ,আহ্বায়ক (যুবদল): জনাব আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল এবং সভাপতি মিজ্ ফরিদা ইয়াসমিন কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীল কাজের প্রশংসা করেন এবং পাহাড়ী এলাকায় হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিমের (ERT) সাহসী ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন