দেশের কৃষি উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: রুবেল এমপি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশের প্রায় প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে কৃষি কাজের সঙ্গে জড়িত। তাই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আগামী বাজেটে কৃষিখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে।" এ সময় তিনি দেশের অর্থনৈতিক চাকা সচল করতে সবাইকে সরকারের পাশে থাকার ও সহযোগিতা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, "বিগত আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে গেছে। জনগণের ভোট ও মতামত ছাড়া ক্ষমতায় থাকার কারণে তারা ইচ্ছামতো দেশ চালিয়েছে। তাদের অনিয়ম ও দুর্নীতির কারণেই দেশের অর্থনীতি, কৃষিখাত, ব্যাংক খাতসহ সকল সেক্টর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিটি খাতকে পুনরায় শক্তিশালী ও পুনর্গঠন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০ জুন শনিবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বিনামূল্যে বীজ, সার, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ , উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল,উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল,পৌর বিএনপির আহ্বায়ক মো. ফজলুল হক চৌধুরী অকুল,পৌর বিএনপির সদস্য সচিব এস.এম সোহানুর রহমান সোহান,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রেজুয়ান উল্লাহ,যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানা।
উপকরণ বিতরণ ও অন্যান্য কার্যক্রম: অনুষ্ঠানে উপজেলার মোট ১ হাজার ৫২০ জন কৃষকের মাঝে মাথাপিছু ১ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া ৫০০ জন কৃষকের মাঝে ৫টি করে গাছের চারা এবং ৮০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ও সার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)