শেরপুরে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উদযাপিত: প্রধান অতিথি সংরক্ষিত সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুর জেলা সদরের ১০ নং চরপক্ষীমারী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে বিকালে শিমুলতলী বাজারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
অনুষ্ঠানে আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ, শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর সদর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হযরত আলী, শেরপুর সদর থানা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্রামোজ্জামান রাহাত, শেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়া, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম আতা, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিপন, সদর উপজেলা যুবদলের সভাপতি পারভেজ আহমেদ এবং শেরপুর শহর বিএনপির সদস্য সচিব মোঃ আবু জাফর। অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত সবার মাঝে খাদ্য বিতরণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)