বকশীগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি বটতলা গ্রামে নিজ ঘর থেকে সুখী (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সুখী ওই গ্রামের আব্দুল মালেক খোকার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সবার অজান্তে বসতঘরের কাঠের ধরনার সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় কাজে ব্যস্ত ছিলেন।
পরে প্রতিবেশী রুবিনা আক্তার ঘরে ঢুকে সুখীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে পরিবারের লোকজন ও আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে।তবে কী কারণে ওই কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)