বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও প্রায় ৮০০ ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি ধ্বংসের পাশাপাশি ৮০০ ফুট পাইপ অপসারণ করে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় বকশীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “পরিবেশ রক্ষা ও নদী সুরক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)