জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পর্যটন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত-কে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির পক্ষ থেকে একটি টি-শার্ট উপহার দেওয়া হয়েছে। গত শনিবার (৪ জুলাই) কমিউনিটির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান ও মিছবাউল হক তুহিনসহ সদস্যরা প্রতিমন্ত্রীর হাতে টি-শার্টটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন