জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার, নিলক্ষীয়া পাবলিক কলেজ অধ্যক্ষ মশিউল ইসলাম রঞ্জু , উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বকশীগঞ্জ থানা পুলিশের উপ -পরিদর্শক মনজুরুল ইসলাম , ধানুয়া কামালপুর বিজিবি কোম্পানির কমান্ডার সুবেদার কায়সার আলী, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি. এম. ফাতিউল ইসলাম বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
সভায় চোরাচালান প্রতিরোধ, পৌর এলাকার যানজট নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নিষিদ্ধ চায়না রিংজাল ব্যবহার বন্ধ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার প্রতিরোধ, অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ এবং মাদক বিস্তার রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন