রথযাত্রা নির্বিঘ্ন করতে শেরপুরে পুলিশ ও সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন রথযাত্রা মহোৎসব-২০২৬ নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়েছে শেরপুর জেলা পুলিশ। উৎসবকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৪:৩০ মিনিটে শেরপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা এবং বিভিন্ন মন্দির কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ তাদের অতীত অভিজ্ঞতার আলোকে রথযাত্রার সার্বিক নিরাপত্তা, শোভাযাত্রার রুট ব্যবস্থাপনা ও সম্ভাব্য বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও করণীয় তুলে ধরেন।
পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব এবং এর শান্তিপূর্ণ উদযাপনে জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিটি রথযাত্রার রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে।
তিনি আরও জানান, উৎসবের সুরক্ষায় শুধু পোশাকি পুলিশ নয়, সাদা পোশাকেও ব্যাপক গোয়েন্দা নজরদারি চালানো হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ ও উৎসব আয়োজক কমিটিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। শেরপুর জেলা পুলিশ একটি সুন্দর ও উৎসবমুখর রথযাত্রা উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি আশ্বস্ত করেন। গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সোহেল রানা, পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার আহ্বায়ক বিপ্লব দাম ঠান্ডা, সদস্য সচিব সুব্রত দে সহ উদযাপন পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
জেলার বিভিন্ন স্থান থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দবিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)