বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে সাবেক কাউন্সিলরের তিন শতাধিক গাছ বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া খামারপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নিজস্ব উদ্যোগে তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ। ১২ জুলাই (রবিবার) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ গাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ফুরকান ফারাজী এবং ওলামা দলের নেতা আমিনুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)