বকশীগঞ্জে ভুট্টাবোঝাই অটোভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভুট্টাবোঝাই ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় আঁখি মনি (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঁখি মনি ওই এলাকার কালু শেখের মেয়ে।
নিহতের জেঠাতো ভাই আশরাফুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল আঁখি মনি। এ সময় ভুট্টাবোঝাই একটি ব্যাটারিচালিত অটোভ্যান তাকে চাপা দিলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে আঁখি মনির মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)