জামালপুরের দেওয়ানগঞ্জে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার পাথরেরচর এলাকায় ভারতীয় সীমান্তের কাছ থেকে এসব সার জব্দ করা হয়।
পাথরেরচর বিওপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ১০৭৬ নম্বর পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় ৩৫ বিজিবির সদস্যরা। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত করা ১৩ বস্তা সার জব্দ করা হয়।
জব্দ করা সারের মধ্যে ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি ও ২ বস্তা ডিএপি সার রয়েছে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা ১৩ বস্তা সার জব্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন