বকশীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-মদ ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক-৯

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবা, ১৬ বোতল ভারতীয় মদ ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ ৯ জনকে আটক করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) ও সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্রে জানা যায়, উপজেলার মালিরচর নয়াপাড়া ও গেদরা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ও ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।আটক ছয়জন হলেন—আবু তালেব (৩৫), পিতা মৃত নূর মোহাম্মদ; ইসমাইল (৩০), পিতা মৃত সাবু মিয়া; মোরাদ মিয়া (২৩), পিতা শহিদ মিয়া—তিনজনই ধানুয়া কামালপুর এলাকার বাসিন্দা। এছাড়া সবুর মিয়া (২৭), পিতা গুলজার, বাঘারচর ব্যাপারীপাড়া, দেওয়ানগঞ্জ; মামুন মিয়া (২১), পিতা মিস্টার আলী, মানজালিয়া, শ্রীবরদী; এবং জুয়েল মিয়া (৩২), পিতা বেলাল হোসেন, কামারেরচর।অন্যদিকে, উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় আরও তিনজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি টাচ মোবাইল ফোন জব্দ করা হয়।অনলাইন জুয়া খেলার অভিযোগে আটক তিনজন হলেন—ফারুক (৩৬), পিতা কোতবাত আলী, চরকাউরিয়া পশ্চিমপাড়া; কামাল (২৮), পিতা মৃত শামসুল হক, পুরান বাট্টাজোড়; এবং সামিউল (২৩), পিতা মৃত শহীদুল্লাহ, আইরমারী, বকশীগঞ্জ।
ডিবি-২ জামালপুরের অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)