‘মানুষ,পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং নিরক্ষরতা দূরীকরণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মোঃ রেজাউল করিম,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর,ব্র্যাক শিক্ষা কর্মসূচি ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার বিকল্প নেই। নিরক্ষরতা দূর করে একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন